News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোস্ট মাস্টারের বিরুদ্ধে আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ
Image

পোস্ট মাস্টারের বিরুদ্ধে আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ

কমলপুর, ২২ আগস্ট : কমলপুরের বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার জেবী দেববর্মার বিরুদ্ধে আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ উঠল। তার বাড়ি কুমারঘাটের রাজকান্দির গঙ্গানগর গ্রামে।

বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার জেবী দেববর্মা ওই এলাকার সাতশো আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করে কমলপুর সাব ডিভিশন পোস্ট অফিসের পোস্ট মাস্টার নকুল বিশ্বাসের নিকট লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে কমলপুর থানায় বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার জেবী দেববর্মার বিরুদ্ধে কমলপুর থানায় মামলা দায়ের করেন।

বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্ট মাস্টার জেবী দেববর্মার বিরুদ্ধে আমানতকারীদের জমানো লক্ষ লক্ষ টাকা গায়েব করে গা ঢাকা দেওয়ার অভিযোগ স্বীকার করেন কমলপুর সাব পোস্ট মাস্টার নকুল বিশ্বাস। বাঘাইছড়ি ব্রাঞ্চ পোস্ট মাস্টার জেবি দেববর্মার বিরুদ্ধে আমানতকারীদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে আমানতকারী সঞ্জিত দেববর্মা জানান।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top