News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ-র সংস্পর্শে এসে মৃত্যু এক ব্যক্তির

বিদ্যুৎ-র সংস্পর্শে এসে মৃত্যু এক ব্যক্তির

শান্তিরবাজার, ২২ আগস্ট : শান্তিরবাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়ায় বিদ্যুৎ এর সংস্পর্শে এসে লক্ষন ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত পরিবারের লোকজনের অভিযোগ এলাকার যাতায়াতের রাস্তা সঠিক না থাকার কারনে সঠিক সময় দমকল কর্মীরা না আসতে পারায় লক্ষন ত্রিপুরার মৃত্যু হয়।

উনার পরিবারের লোকজন জানান এই এলাকায় ৫ পরিবারের ২০ জন ভোটার বসবাস করে। একটি জমির সরু রাস্তা দিয়ে এলাকার লোকজনেরা যাতায়াত করে। এই এলাকায় গাড়ী প্রবেশ করেনা। বর্ষাকালে জমি দিয়ে যাতায়াতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হয়। লক্ষন ত্রিপুরা আজকের দিনে বিদ্যুৎতের সংস্পর্শে আসার পর অনেকগুলি গাড়ীকে ফোন করা হয়। সময় মতো গাড়ী না আসাতে ফোন করা হয় শান্তিরবাজার দমকলবাহিনীর কর্মীদের। পরিবারের লোকজনের অভিযোগ ফোন করার দীর্ঘ ৩০ মিনিট পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আজকের দিনে দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছালে বা রাস্তা সঠিকভাবে থাকলে লক্ষন ত্রিপুরার মৃত্যু হতোনা বলেই দাবি পরিবারের। সঠিক সময় চিকিৎসা পরিষেবা প্রদান করলে লক্ষন ত্রিপুরা প্রানে বেঁচে যেতো বলে জানান পরিবারের লোকজনেরা।

পরিবারের লোকজনের অভিযোগ এই রাস্তা ঠিক করার জন্য স্থানীয় নেতৃত্ব, প্রধান, মেম্বারদের জানিয়েও কাজের কাজ কিছুইহয়নি। রাস্তা খারাপ হবার কারনে তিন সন্তান তাদের পিতাকে হারিয়েছে। এক গৃহবধূ উনার স্বামীকে হারিয়েছন। এখন দেখার বিষয় লক্ষন ত্রিপুরার মৃত্যুর পর গ্রামের নেতৃত্বদের কোনোপ্রকার অনুশোচনা হয়কিনা। মঙ্গলবার শান্তির বাজার জেলহাসপাতাল থেকে লক্ষন ত্রিপুরার মৃতদেহ ময়নাতদন্তেরপর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। লক্ষন ত্রিপুরার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top