News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্যাস এজেন্সি নির্মাণে কদমতলার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বাঁধা, সমাধানের দাবিতে বৈঠক
Image

গ্যাস এজেন্সি নির্মাণে কদমতলার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে বাঁধা, সমাধানের দাবিতে বৈঠক

কদমতলা, ২২ আগস্ট : গ্যাস এজেন্সি নির্মাণে কদমতলার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হতে বাঁধা প্রাপ্ত হলো স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্যঃ কিছুদিন পূর্বে সম্পূর্ণ সরকারী বিভিন্ন নিয়ম-নীতি মেনে কাজও শুরু হয় কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ড এলাকায় নতুন গ্যাস এজেন্সি নির্মাণের কাজ। জনাকয়েক কুচক্রী লোকের স্বার্থান্বেষী মনোভাবের কারণে সেখানে যেন গ্যাস এজেন্সি স্থাপিত না হয় এর ষড়যন্ত্র চলছে। অভিযোগ তারা ধর্মনগর মহকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যাতে সেখানে গ্যাস এজেন্সি স্থাপনের কাজ বন্ধ করা হয়। সেই মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে মৌখিকভাবে কাজ বন্ধ রাখার জন্য জানানো হয় নবনির্মিত গ্যাস এজেন্সির মালিক কর্তৃপক্ষকে। কিন্তু যেখানে এলাকার মানুষের গণ স্বাক্ষর দিয়ে আপত্তি নেই বলে পূর্বেই লিখিত বয়ান জমা পড়েছে, সেখানে দু এক জনের কারণে কেন গোটা এলাকার মানুষ বঞ্চিত হবে এটাই প্রশ্ন।

কারণ দীর্ঘদিন থেকেই কদমতলায় একটি গ্যাস এজেন্সি নির্মাণের দাবি ছিল জনগণের। তাই শুক্রবার বিষয়টি নিয়ে প্রায় দেড় হাজার মানুষের গণ স্বাক্ষর সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উপস্থিতিতে কদমতলা চন্দ্রকলা টাউনহলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিষয়টি নিয়ে গণস্বাক্ষরিত প্রতিলিপিটি সহ এক প্রতিনিধি দল প্রথমে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ডেপুটেশনে মিলিত হবেন। তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর মহকুমা শাসকের নিকটও একই দাবি সনদ পেশ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,যে বৃহত্তর কদমতলা ব্লক এলাকার সকল অংশের জনগণের সুবিধার্থে এই গ্যাস এজেন্সি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল বহু পূর্বেই, যদিও আইনি জটিলতার কারণে প্রথমে কিছুটা সময় অতিবাহিত হয়ে যায়। পরে জেলা ও মহকুমা প্রশাসন এবং আই,ও,সি কর্তৃপক্ষ একাধিকবার সার্ভে করে সেখানে গ্যাস এজেন্সি স্থাপনের অনুমোদন দেয়। এতে গোটা কদমতলা ব্লক এলাকার মানুষও খুশি ব্যক্ত করেন। কারণ ধর্মনগর এজেন্সি থেকে রন্ধন গ্যাস আনতে হলে অনেক ব্যায় ও সমস্যা পোহাতে হয় সাধারণ মানুষের। তাছাড়া দালাল মারফত গ্যাস আনতে হলে বাড়তি একটা খরচও হয়। তাই উল্লেখিত স্থানে এই গ্যাস এজেন্সি স্থাপিত হলে সময় এবং বাড়তি খরচ দুটোই বেঁচে যায় মানুষের। ফলে জনগণের দাবি কদমতলাতেই এই গ্যাস এজেন্সি টি স্থাপিত হোক।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top