News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হুরুয়ায় আগর গাছ কেনার নামে প্রতারণা, তরুণকে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য
Image

হুরুয়ায় আগর গাছ কেনার নামে প্রতারণা, তরুণকে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য

ধর্মনগর, ২১ আগস্ট: ধর্মনগরের হুরুয়া এলাকায় আগর গাছ কেনার প্রলোভন দেখিয়ে এক তরুণকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি আব্দুল মালিক নামে পরিচিত। তিনি আগর ব্যবসার সঙ্গে যুক্ত বলেই দাবি করছেন স্থানীয়রা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আব্দুল মালিক বেনামি সিম দিয়ে মোবাইলে তরুণের সঙ্গে যোগাযোগ করে এবং আগর গাছ বিক্রির একটি ব্যবসায়িক প্রস্তাব দেয়। সেই অনুযায়ী নির্দিষ্ট দিনে তরুণকে হুরুয়া এলাকায় আসতে বলা হয়। তরুণটি সেখানে পৌঁছালে, তাকে ফাঁদে ফেলে আটকে রাখা হয় এবং পরবর্তীতে বেধড়ক মারধর করা হয়।

খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে অভিযুক্তদের কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই তরুণ।

ঘটনার পরপরই পুলিশ একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত আব্দুল মালিকের বিরুদ্ধে প্রতারণা ও শারীরিক নিগ্রহের ধারায় মামলা রুজু হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ধর্মনগর থানার এক কর্মকর্তা।

এলাকাবাসীর বক্তব্য, এই ধরনের প্রতারণা ও হিংসাত্মক আচরণ আগর ব্যবসার মতো সম্মানজনক পেশাকেও কলঙ্কিত করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এদিকে, আগর গাছ কেনার অজুহাতে পরিকল্পিতভাবে তরুণকে মারধরের ঘটনাটি ধর্মনগরের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top