News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বাইক ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত গৃহবধূ, আটক গাড়ি চালক
Image

বিশালগড়ে বাইক ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত গৃহবধূ, আটক গাড়ি চালক

আগরতলা, ২১ আগস্ট : বাইক ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় মহকুমার কড়ইমুড়া আমতলা এলাকায় ঘটে যায় এই দুর্ঘটনা। আহত মহিলার নাম সঞ্জনা আক্তার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘাতক বোলেরো গাড়ি ও তার চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সঞ্জনা আক্তার তাঁর স্বামী দিলওয়ার হোসেনের সঙ্গে বাইকে করে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুরবেলা কড়ইমুড়া আমতলা এলাকায় পৌঁছনোর পর হঠাৎ একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে সঞ্জনা আক্তার ছিটকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আহত মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীরে একাধিক আঘাত রয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।

এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বোলেরো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। গাড়িচালককেও হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কড়ইমুড়া আমতলা এলাকা প্রায়শই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠছে। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবকে তাঁরা এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই ঘটনা। সাধারণ মানুষের আশা, আহত সঞ্জনা আক্তার দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং পুলিশ যথাযথ তদন্ত করে দো

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top