News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুইদিনের দক্ষিণ জেলা সফরে রাজ্যপাল, কথা বললেন সীমান্ত এলাকার জনগণের সঙ্গে
Image

দুইদিনের দক্ষিণ জেলা সফরে রাজ্যপাল, কথা বললেন সীমান্ত এলাকার জনগণের সঙ্গে

বিলোনিয়া,২১ আগস্ট : দুইদিনের দক্ষিণ জেলা সফরে আজ বিলোনিয়া আসেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। বিশেষত এই সফরে তিনি সীমান্ত এলাকার গ্রামের মানুষের সাথে কথা বলে সমস্যাগুলি জানবেন। সেই সাথে কৃষক সহ বিভিন্ন স্ব উদ্যোগীদের সাথে কথা বলে তাদের সমস্যা গুলি জানবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প গুলি যথাযথ ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা এবং গরিব মানুষরা তার সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে কথা বলেন গ্রামবাসীদের সাথে।

দুই দিনের একাধিক কর্মসূচির প্রথম দিন প্রথম কর্মসূচি ঋষ্যমুখ ব্লকের সীমান্ত সংলগ্ন দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েতের রাজনগর এলাকা। এখানে পূর্ব রাজনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি গ্রামবাসী, কৃষক এবং স্ব সহায়ক দলের দিদিদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি জানেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে এই বিষয়ে কথা বলেন। এবং আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। তারপর তিনি ওই এলাকায় একটি পানের বোরো পরিদর্শন করে পান চাষীদের সাথে কথা বলেন।

এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ মূলে সীমান্তে তারকাটা সংলগ্ন এলাকায় জল নিষ্কাশনের যে ব্যবস্থা রাখা হয়েছে তা সরোজমিনে খতিয়ে দেখেন।আজকের রাজ্যপালের সফরসঙ্গী ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাশাসক মোঃ সাজ্জাদ পি ,জেলা পুলিশ অধিকখ্যক মৌরিয়া কৃষ্ণ সি।রাজ্যপালের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে ভারতচন্দ্র নগর ব্লকের ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বাসীদের সাথে কথোপকথন হয়। রাজনগর ব্লকের বাতিসা গ্রাম পঞ্চায়েতের সীমান্তবাসী এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত বাসীদের সাথে মত বিনিময় হয়। সবশেষে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু একলব্য বিদ্যালয় পরিদর্শন। বিলোনিয়া সার্কিট হাউসে রাত্রি যাপনের পর ২২ শে আগস্ট সাব্রুম মহকুমায় বেশ কয়েকটি কর্মসূচি করে ফিরে যাবেন রাজভবনে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top