News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আন্তজার্তিক নারী পাচার কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল শান্তির বাজার থানার পুলিশ
Image

আন্তজার্তিক নারী পাচার কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল শান্তির বাজার থানার পুলিশ

শান্তিরবাজার, ২০ আগস্ট : আন্তজার্তিক নারী পাচার কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল শান্তির বাজার থানার পুলিশ। শান্তিরবাজার মহকুমার বাসিন্দা অমল দেবনাথ উদয়পুরের এক গৃহবধূকে বহিঃরাজ্যে পাচার করতে সাহায্য করেছে বলে অভিযোগ উঠেছে।

গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ গৃহবধূ বাড়ি থেকে ব্যাঙ্কে যাবার নাম করে উদয়পুরের চন্দ্রপুরে আসে। সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার পর পরিবারের লোকজনেরা গৃহবধূকে খোঁজাখুঁজি শুরু করে। সেই সময় গৃহবধূর স্বামী বিধান দেবনাথের নিকট একটি ফোন আসে উনার সহধর্মীনিকে তেলিয়ামুড়ার কিছু যুবক আটক করে রেখেছে। গৃহবধূকে ছাড়িয়ে নিয়ে যেতে কিছু অর্থরাশির দাবি করা হয়।পরবর্তী সময় এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় জানানোর পর পুলিশ তদন্তক্রমে জানতে পারে শান্তিরবাজারের বাসিন্দা অমল দেবনাথ এই ফোন করেছে। পুলিশ সন্দেহ করছে অমল দেবনাথ গৃহবধূকে বহিঃ রাজ্যে অর্থের বিনিময়ে পাচার করেছে।

অমল দেবনাথের সঙ্গে বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকডিং সহ বিভিন্ন তথ্য পুলিশের হাতে আসার পর খবর দেওয়া হয় শান্তির বাজার থানায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত্রিবেলায় অমল দেবনাথকে আটক করে শান্তির বাজার থানায় নিয়ে আসা হয়। পরবর্তী সময় উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তির বাজার থানায় এসে অভিযুক্ত অমল দেবনাথকে জিঞ্জেসাবাদের জন্য উদয়পুর নিয়ে যায়। অমল দেবনাথের বিরুদ্ধে এইধরনের মহিলা পাচারের বিভিন্ন অভিযোগ ছিলো। অভিযোগ গৃহবধূকে অনেক প্রকারের প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে বহিঃরাজ্যে প্রেরন করে অমল দেবনাথ। উদয়পুরের গৃহবধূ বাড়ি থেকে আসার সময় ১৩ ভরি স্বর্নঅলঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে আসে বলে জানা যায়। এখন দেখার বিষয় অমল দেবনাথকে জিঞ্জেসাবাদ করে গৃহবধূকে খুঁজে পাওয়া যায় কিনা। গৃহবধূর ছোট কন্যাসন্তান মাকে খুঁজে পেতে কান্না করছে বলে জানান গৃহবধূর স্বামী।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top