News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নকল হলোগ্রাম-চক্রে মনুভ্যালীর চা, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ
Image

নকল হলোগ্রাম-চক্রে মনুভ্যালীর চা, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহরের প্রাচীন চা-বাগান মনুভ্যালী টি এস্টেট-এর ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বাগান কর্তৃপক্ষ। আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার প্রবীর দে জানান, কিছু অসাধু ব্যবসায়ী বাজারে মনুভ্যালীর চাপাতার প্যাকেটের সঙ্গে হুবহু মিলিয়ে নকল হলোগ্রাম তৈরি করে চা বিক্রি করছে।

প্রবীর দে বলেন, “মনুভ্যালীর চাপাতা শুধু ত্রিপুরায় নয়, বাইরেও একটি পরিচিত নাম। অথচ আমাদের সুনামকে কাজে লাগিয়ে একদল দালালচক্র ভুয়া হলোগ্রাম ব্যবহার করে সাধারণ ক্রেতাদের প্রতারিত করছে। ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রকৃত কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও জানান, সম্প্রতি কৈলাসহর ও তার আশপাশের বাজার থেকে বেশ কয়েকটি নকল হলোগ্রামযুক্ত প্যাকেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনা চা শিল্পের জন্য যেমন ক্ষতিকর, তেমনি রাজ্যের কৃষক ও শ্রমিকদের আয়কেও প্রভাবিত করছে।

Releated Posts

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top