News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাজল বর্মণের শহিদান দিবস উপলক্ষে মেলাঘর সিপিআইএম কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

কাজল বর্মণের শহিদান দিবস উপলক্ষে মেলাঘর সিপিআইএম কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১৯ আগস্ট: কাজল বর্মণের শহিদান দিবস উপলক্ষে মেলাঘর সিপিআইএম কার্যালয়ে বাম ছাত্র যুবাদের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে এদিন রক্তদান করেছেন সংগঠনের যুবারা।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, কাজল বর্মনের মত নেতৃত্বরা সমাজের পিছিয়ে পড়া জনগণ। যারা খাদ্যের জন্য লড়াই করেছিলে, মানুষের মুখে দুবেলা দু’মুঠো খাবার তুলে দেওয়ার জন্য লড়াই করেছেন। আজও কাজল বর্মনের সেই আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। উনার দিকনির্দেশনাতে মানুষের মুখে দুবেলা দু’মুঠো খাবার তুলে দিতে লড়াই অব্যাহত রেখেছে বামেরা। বর্তমান বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকার নিয়ে নিচ্ছে। স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই অচলাবস্থা লক্ষ করা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে কাজল বর্মনের মতো শহীদদের দিক-নির্দেশনাতে সাধারণ জনগণের জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top