News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ শ্বশুর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা যুবকের
Image

নিজ শ্বশুর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা যুবকের

আগরতলা, ১৮ আগস্ট : নিজ শ্বশুর বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তি। ফটিকরায়ের পূর্ব গকুলনগর এলাকায় হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মিঠুন দাস(৩০)। তার বাড়ি কৈলাসহর ধনবিলাস এলাকায়। তিনি পেশায় লরি চালক। পরিবারে আছে এক ছেলে, স্ত্রী, মা, ভাই ও বোন। তার এক সন্তান আগে জলে পড়ে মারা গেছে বলে জানা যায়।

প্রাপ্ত খবরে জানা গেছে সে একজন লরি চালক। প্রতি সময় গোহাটি- আগরতলা গাড়ি নিয়ে চলাচল করে। তারই অঙ্গ হিসাবে রবিবার রাতে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এর পূর্ব গোকুলনগর এলাকায় তার শ্বশুর বাড়িতে যায়। সেখানেই ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করে সে।

তার নিজের বাড়ি কৈলাশহর ধনবিলাস এলাকায় । কি কারনে সে আত্মহত্যা করেছে, তা নিয়ে ধুয়াশায় তার পরিবারে। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে বিগত কয়েক বছর পূর্বে তার একটি পুত্র সন্তান বাড়ির পাশে কুয়োতে পড়ে মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top