News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ ও রাস্তার সুবিধা থেকে বঞ্চিত প্রতাপগড়ের পূর্ব আড়ালিয়া সূর্যসেন পাড়ার জনগন, সংস্কারের দাবি
Image

বিদ্যুৎ ও রাস্তার সুবিধা থেকে বঞ্চিত প্রতাপগড়ের পূর্ব আড়ালিয়া সূর্যসেন পাড়ার জনগন, সংস্কারের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ এবং রাস্তার সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। ক্ষোভ উগরে দিলেন এলাকার নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। আগরতলা প্রতাপগড় বিধানসভার অন্তর্গত পূর্ব আড়ালিয়া সূর্যসেন পাড়ার কয়েকটি পরিবারে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ওই এলাকার কয়েকটি পরিবারের জন্য এখনো পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তাঘাট সংস্কার কিছুই করা হয়নি। সেই বাম আমল থেকে ওই পরিবারগুলি এখনো এই রাম আমলের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জল থেকে বঞ্চিত।

দীর্ঘ অনেক বছর ধরেই উন্নয়নের পরিবর্তে তাদের মিলেছে শুধু নেতা এবং জনপ্রতিনিধিদের মিথ্যা আশ্বাস। সন্ধ্যা ঘনিয়ে আসলে বিদ্যুতের পরিবর্তে অন্ধকারের একমাত্র ভরসা মোমবাতি এবং হারিকেন এর আলো। ওই পাড়ার রাস্তাটি সরকারি রেকর্ডে থাকলেও রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের উপযোগী নয়।

ভুক্তভোগী পরিবারগুলি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অভাব অভিযোগ এবং ক্ষোভ উগরে দিলেন নেতা এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তাদের শুধু একটাই দাবি মানুষ বসবাস করতে যেগুলি বিশেষ প্রয়োজন সেই রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জলের যেন অতি শীঘ্রই ব্যবস্থা করে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবারগুলি এদিন জানিয়েছেন শুধু নির্বাচন আসলেই ভোট দীক্ষার জন্য তাদের কাছে আসেন আর উন্নয়নের নামে মিথ্যা আশ্বাস দিয়ে থাকেন। যখন নির্বাচনের জয়ী হয়ে জনপ্রতিনিধি হয়ে যান তখন তাদের কথা একেবারেই ভুলে যায়। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি জানিয়েছেন তারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চায় এবং সরকার যেন খুব শীঘ্রই তাদের এই সমস্যাগুলি সমাধান করার ব্যবস্থা করে।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top