News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবারের গনেশ বন্দনায় ৩০ ফুট উচ্চতার কাঁচের গনেশ মূর্তি করছে কাশীপুর গনেশ পূজা কমিটি
Image

এবারের গনেশ বন্দনায় ৩০ ফুট উচ্চতার কাঁচের গনেশ মূর্তি করছে কাশীপুর গনেশ পূজা কমিটি

আগরতলা, ১৭ আগস্ট: বিগত বছরের ন্যায় এবছরও কাশীপুর গনেশ পূজা কমিটির উদ্যোগে গনেশ পূজা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারেও কোনো ধরনের চাঁদা সংগ্রহ ছাড়াই শুধুমাত্র কমিটির সদস্যরা মিলে এই পূজার আয়োজন করা হয়েছে। এবছর ৩০ ফুট উচ্চতার কাঁচের গনেশ মূর্তি তৈরি করা হচ্ছে কমিটির উদ্যোগে।

পূজার বিবরণ সম্পর্কে কমিটির চেয়ারম্যান উত্তম কুমার ঘোষ জানিয়েছেন আগামী ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই গণেশ পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদা সংগ্রহ করা হয়নি। কমিটির সদস্যরা মিলে এই পুজোর আয়োজন করেছেন। পূজোকে কেন্দ্র করে এবারের বিশেষ চমক হিসেবে ৩০ ফুট উচ্চতার কাঁচের গণেশ মূর্তি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও গনেশ পূজা উপলক্ষে বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিক কাজও হাতে নিয়েছে পূজা কমিটি। প্রতিবছরের মতো এবারও গণেশ পূজাকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top