News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশকে বিভাজন থেকে রক্ষা করতে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে : রতন লাল নাথ
Image

দেশকে বিভাজন থেকে রক্ষা করতে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে : রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট : বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ মোহনপুর বিধানসভা এলাকায় ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে এক বিশাল তিরঙ্গা যাত্রার নেতৃত্ব দেন।

বিজেপি যুব মোর্চা, মোহনপুরের উদ্যোগে আয়োজিত এই বাইক মোহনপুর কামাখ্যা মন্দির প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে কালাগাছিয়া, বিজয়নগর, তারাপুর চৌমুহানি, মণিপুরি চৌমুহানি, সিনেমা হল রোড, দিঘালিয়া হয়ে তুলাবাগান কলোনি ফুটবল ময়দানে এসে সমাপ্ত হয়। আজকের র‌্যালিতে দুই হাজারেরও বেশি যুবক বাইকে জাতীয় পতাকা হাতে গর্বের সঙ্গে অংশ নেন।

এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ ঘোষণা করেছিলেন। যুব সমাজকে জানতে হবে— কার স্বার্থে দেশকে বিভক্ত করা হয়েছিল। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আর কেউ দেশকে বিভক্ত করতে না পারে। তাই আজকের এই তিরঙ্গা যাত্রা আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন অনেক মা, সন্তানদের সঙ্গে এখানে এসেছেন। তখন বহু মানুষকে দেশ ছাড়তে হয়েছিল। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আজও একটি অংশ দেশকে বিভক্ত করার স্বপ্ন দেখে। আমরা চাই না সেই ভয়াবহ দিন আবার ফিরে আসুক। যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর তাই এই দিনটি আমরা পালন করছি।

মন্ত্রী উপস্থিত সকলকে শৃঙ্খলাপূর্ণভাবে জাতীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন এটি ঐতিহাসিক বাইক র‌্যালি হয়ে থাকবে। আমি জানি না, এরকম র‌্যালি আগে রাজ্যের কোথাও হয়েছে কিনা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top