News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুলিশের জালে
Image

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা, ১৪ আগস্ট: ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। ওই ঘটনায় আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া দিলীপ পল্লী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ।

জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ দিলীপ পল্লী এলাকাযর সৌরভ বর্মন ওরফে প্রকাশ নামে এক যুবক একই এলাকার ১১ বছরের এক নাবালিকা মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে একটি ঘরে ধর্ষণ করে। পরে নাবালিকা মেয়েটি এই ঘটনাটি তার মা-বাবাকে জানালে তারা অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে ধর্ষণের মামলা দায়ের করেন। আমতলী থানার পুলিশ এই অভিযোগ গ্রহণ করেই বুধবার দুপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিমকে নিয়ে পর্যবেক্ষণ করে এবং সেদিন অভিযুক্ত ধর্ষক সৌরভ বর্মন ওরফে প্রকাশকে গ্রেফতার করে।

এই ব্যাপারে আমতলী থানার পুলিশ পক্সো আইনে একটি মামলা নথিভুক্ত করে। আমতলী থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে শারীরিক পরীক্ষা করা হয় হাসপাতালে নিয়ে গিয়ে। মামলার তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর সুস্মিতার দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে। সম্ভবত বৃহস্পতিবার নাবালিকা মেয়েটির জবানবন্দী রেকর্ড করতে পারে আদালত।

এদিকে, আজ বিকালে ধৃত সৌরভ বর্মনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে অভিযুক্ত সৌরভ বর্মনের কঠুর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে। এলাকাবাসীদের দাবি, অভিযুক্ত সৌরভ বর্মনকে এমন শাস্তি প্রদান করা হোক যাতে করে আগামী দিনে এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে কেউ যেন সাহস না পায়।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top