News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে কংগ্রেসের মিছিল ও প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণ
Image

ধর্মনগরে কংগ্রেসের মিছিল ও প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণ

ধর্মনগর, ১৩ আগস্ট : আজ দুপুর সাড়ে বারোটায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কংগ্রেস সমর্থকরা শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা এবং নানা প্রশ্ন তুলে ধরেন।

এদিন এক কংগ্রেস কর্মী বলেন, ১১ বছরের মন কি বাত-এ সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক অবিচার, নারী নির্যাতন, প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা—এসব নিয়ে আলোচনা হয়নি। পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদ দমনের সময় ট্রাম্পের ঘোষণায় যুদ্ধবিরতি কেন, তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

এদিন তিনি আরও বলেন, এডিসি ক্ষমতা বৃদ্ধির বিল ও রোমান স্ক্রিপ্টে ককবরক লিপি নিয়ে সরকার দ্বিচারিতা করছে। পাশাপাশি, সংবিধানে আঘাত, ইডি-সিবিআই ব্যবহার করে বিরোধীদের হয়রানি করা হচ্ছে। তাই এর বিরুদ্ধে জনগণকে একত্রে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। দেশের ঐক্য, সংহতি ও গণতন্ত্র রক্ষায় বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে কংগ্রেসকে শক্তিশালী করতে সবাইকে একতাবদ্ধ হতে হবে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top