News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ লক্ষ টাকার ৪৪০টি মোবাইল ফোন সহ গাড়ি উদ্ধার, পলাতক গাড়ির চালক
Image

৭ লক্ষ টাকার ৪৪০টি মোবাইল ফোন সহ গাড়ি উদ্ধার, পলাতক গাড়ির চালক

কাঠালিয়া, ১৩ আগস্ট : যাত্রাপুর থানার পুলিশ বুধবার বিকাল তিনটায় আনুমানিক সাত লক্ষ টাকার মোবাইল ফোন উদ্ধার করে। সঙ্গে একটি বিলাসবহুল গাড়ি ও উদ্ধার করা হয় এদিন।

ঘটনার খানিকক্ষণ পরই যাত্রাপুর থানার ওসি সিতিকান্ত বর্ধন একান্ত সাক্ষাতে জানান, বিকেল তিনটা নাগাদ সোনামুড়া থেকে বিলোনিয়া সড়ক ধরে থানার নাকা পয়েন্ট পেরিয়ে দক্ষিণ দিকে গাড়িটি দ্রুতগতিতে চলে যায়। তখন সন্দেহ হলে, তড়িঘড়ি ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর জওয়ান সহ কয়েকজন কনস্টেবলকে নিয়ে দ্রুতগতিতে গাড়িটিকে ধাওয়া করে। থানা থেকে ২ কিলোমিটার যাওয়ার পর অর্থাৎ দক্ষিণ মহেশপুরের চালের গোডাউনের কাছাকাছি গিয়ে জঙ্গলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় চালক। গাড়ি থেকে প্রচুর মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গাড়িতে মোট ৪৪০ কি কিপ্যাড মোবাইল ছিল। যার বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা। পুলিশ গাড়ি ও মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top