News Flash

  • Home
  • দেশ
  • ৮১৪৬ কোটি টাকার অরুণাচল বিদ্যুৎ প্রকল্পকে উত্তর-পূর্ব উন্নয়নের ‘ক্যাটালিস্ট’ বললেন অমিত শাহ
Image

৮১৪৬ কোটি টাকার অরুণাচল বিদ্যুৎ প্রকল্পকে উত্তর-পূর্ব উন্নয়নের ‘ক্যাটালিস্ট’ বললেন অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট:অরুণাচল প্রদেশে ৭০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন টাটো-টু জলবিদ্যুৎ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্রকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের “ক্যাটালিস্ট” হিসেবে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অরুণাচলের শি-ইওমি জেলায় এই প্রকল্পের জন্য ৮,১৪৬.২১ কোটি টাকার বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি ৭২ মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

এক্স-এ অমিত শাহ লেখেন,*”অরুণাচল প্রদেশের মানুষকে অভিনন্দন জানাই টাটো-টু জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ৮১৪৬.২১ কোটি অনুমোদনের খবরের জন্য। এই প্রকল্প রাজ্যের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে গোটা অঞ্চলের উন্নয়নকে তরান্বিত করবে।”*

প্রধানমন্ত্রী মোদীও এই প্রকল্পে ছাড়পত্র পাওয়ায় অরুণাচলের মানুষকে অভিনন্দন জানিয়ে লেখেন,*”শি-ইওমি জেলার টাটো-টু হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের অনুমোদনের জন্য আমার অরুণাচলবাসী ভাই-বোনদের শুভেচ্ছা। এই গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যের উন্নয়নের গতি বাড়াবে।”*

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী চারটি নতুন সেমিকন্ডাক্টর ইউনিটেরও প্রশংসা করেন, যেগুলি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পাঞ্জাবে স্থাপন করা হবে।

“অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পাঞ্জাবের ভাই-বোনদের অভিনন্দন জানাই নতুন চারটি সেমিকন্ডাক্টর ইউনিট অনুমোদনের জন্য। এগুলি ভারতকে আত্মনির্ভর করে তুলবে প্রযুক্তির জগতে এবং যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”— বলেন অমিত শাহ।

এই চারটি সেমিকন্ডাক্টর প্রকল্পে মোট ৪,৫৯৪ কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানানো হয়েছে।

এছাড়া, লক্ষ্ণৌ মেট্রো প্রকল্পের ফেজ-১বি অনুমোদনের প্রসঙ্গেও অমিত শাহ বলেন, ১১.১৬৫ কিমি দীর্ঘ এই নতুন মেট্রো লাইন ৫,৮০১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এবং এটি লক্ষ্ণৌ শহরের যাতায়াত ব্যবস্থা ও শিল্প-বাণিজ্যে এক নতুন দিগন্ত খুলে দেবে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top