News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ দপ্তরের অনিয়মিত বেসরকারি কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ
Image

বিদ্যুৎ দপ্তরের অনিয়মিত বেসরকারি কর্মীর বিরুদ্ধে বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ

ধর্মনগর, ১২ আগস্ট : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের দক্ষিণ ভিতরগুল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে বিল আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাব-স্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহুর উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় কদমতলা সাব-স্টেশনের তরফে বিদ্যুৎ লাইনে নতুন ক্যাবল তার টানা হয়। একই সঙ্গে, বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকজনকে হুঁশিয়ারি দেন জহুর উদ্দিন। পরবর্তীতে প্রায় ৪০-৫০টি পরিবার তাদের বকেয়া বিল অভিযুক্ত জহুর উদ্দিনের কাছে জমা দিলেও অধিকাংশ গ্রাহক রশিদ পাননি এবং সংযোগও ফেরত পাননি বলে অভিযোগ। তাছাড়াও জহুর উদ্দিন প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা সংগ্রহ করলেও কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেননি। এর ফলে অন্তত আট দশটি পরিবার প্রায় তিন মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকেরা। একদিকে তীব্র গরমের দাবদাহ,তো অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন এলাকা। ফলে কচিকাঁচা শিশুরাও চরম বিপাকে পড়াশোনা করতে হচ্ছে।

ক্ষুব্ধ গ্রাহকরা আরো জানানা তাঁরা একাধিকবার জহুর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও কোনও সমাধান পাননি। শেষমেশ তারা কদমতলা বিদ্যুৎ দপ্তরের শরণাপন্ন হন এবং তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু ও রশিদ প্রদানের দাবি তোলেন।এ বিষয়ে কদমতলা বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে অফিসে পাওয়া যায়নি।এদিকে গটনাটি নিয়ে এলাকায় মারপিটের মত কান্ডও সংঘটিত হয়েছে।এদনিয়ে কদমতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা চাইছেন সেই বিষয়টি ও তদন্ত হোক।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top