News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আধার নাগরিকত্বের প্রমাণ নয়, নির্বাচন কমিশনের সাথে একমত সুপ্রিম কোর্ট
Image

আধার নাগরিকত্বের প্রমাণ নয়, নির্বাচন কমিশনের সাথে একমত সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ আগস্ট : আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার) নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একাধিক মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত একথা সাফ জানিয়ে দেন। আদালত জানিয়েছে, ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার থাকবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নির্বাচন কমিশনেরই রয়েছে।

বিচারপতি সূর্যকান্ত বলেন, পিটিশনাররা কি বলছেন আধার নাগরিকত্বের প্রমাণ? আধার আইনেই বলা আছে, এটি কোনও চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন ঠিক বলেছে, আধার যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে পড়ে। কিন্তু এটি একমাত্র প্রমাণ হতে পারে না। দেখুন আধার আইনের ধারা ৯ কী বলছে। আদালত এই যুক্তিকে মানতে চায়নি, বিহারের সাধারণ মানুষ নির্বাচন কমিশনের চাওয়া নথিগুলি জমা দিতে পারছেন না। বিচারপতির মন্তব্য, এটি মূলত বিশ্বাসের ঘাটতির বিষয়, এর বেশি কিছু নয়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক রিপোর্ট অনুযায়ী, শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, প্রথমে স্থির করতে হবে কমিশনের এই যাচাই প্রক্রিয়া চালানোর ক্ষমতা আছে কি না। যদি না থাকে, তাহলে সব কিছু শেষ। আর যদি থাকে, তাহলে সমস্যার অবকাশ নেই।

আরজেডি সাংসদ মনোজ ঝার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল দাবি করেন, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ছে। বিশেষ করে যারা নির্দিষ্ট নথি দিতে পারছেন না। তিনি জানান, এমনকি ২০০৩ সালের ভোটার তালিকায় থাকা ব্যক্তিদেরও নতুন করে ফর্ম জমা দিতে বলা হয়েছে। নথি না দিলে সরাসরি নাম কেটে দেওয়া হচ্ছে, যদিও তাদের ঠিকানায় কোনও পরিবর্তন হয়নি।

নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী বলেন, ৭.৯ কোটির মধ্যে ৭.২৪ কোটি ভোটার সাড়া দিয়েছেন। ফলে এক কোটির বেশি নাম বাদ পড়েছে, এই ধারণা ঠিক নয়। তিনি আরও জানান, ৬.৫ কোটি মানুষকে কোনও নথি জমা দিতে হয়নি, কারণ তারা বা তাদের বাবা-মা ২০০৩ সালের তালিকায় ছিলেন।

কপিল সিব্বল দাবি করেন, জীবিত অনেক মানুষকে মৃত দেখানো হয়েছে। আবার যাদের নাম কাটা হয়েছে তারা অনেকেই জীবিত ও ভোটার তালিকায় আগে থেকেই ছিলেন। অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব এই অভিযানে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ভোটাধিকার বঞ্চিত করার ঘটনা। ইতিমধ্যেই ৬৫ লক্ষ নাম কাটা হয়েছে, যার মধ্যে ৩১ লক্ষ নারী এবং ২৫ লক্ষ পুরুষ রয়েছেন।

বিচারপতিরা কমিশনকে নির্দেশ দেন, আগামী শুনানিতে তারা যেন সমস্ত তথ্য ও পরিসংখ্যান নিয়ে হাজির হন। মোট কত ভোটার আগে ছিলেন, কত মৃত ভোটার ছিলেন, এখন কতজন আছেন সমস্ত কিছুই আদালতে জানাতে হবে। প্রসঙ্গত, এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে গিয়েছেন আরজেডি’র মনোজ ঝা, তৃণমূলের মহুয়া মৈত্র, কংগ্রেসের কেসি বেণুগোপাল, এনসিপি (শরদ পওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে, সিপিআই নেতা ডি রাজা, এসপি নেতা হরিন্দর সিং মালিক, শিবসেনা (ইউবিটি)-এর অরবিন্দ সাওয়ান্ত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরফরাজ আহমেদ এবং সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য। এছাড়াও পিইউসিএল, এডিআর এবং অন্যান্য মানবাধিকার সংগঠন ও কর্মীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।

কমিশন ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর। তার আগে আদালতের নির্দেশ অনুসারে সমস্ত তথ্য ও ব্যাখ্যা নিয়ে প্রস্তুত থাকতে হবে নির্বাচন কমিশনকে।

Releated Posts

তিন মাস পর খোলা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রনামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

উদয়পুর, ১৮ মে : দীর্ঘ প্রায় তিন মাস পর সোমবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের…

ByByTaniya Chakraborty May 18, 2026

ফলাফল বিভ্রাটের অভিযোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ, ভারপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের “কালো গালে জুতা মারো তালে তালে” -এই স্লোগান…

ByByReshmi Debnath May 18, 2026

শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ, প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ

শান্তিরবাজার, ১৮ মে: শান্তিরবাজার জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাগর সম্রাট দের্বমার বিরুদ্ধে হাসপাতালের পরিবর্তে প্রাইভেট চেম্বারে…

ByByReshmi Debnath May 18, 2026

গোয়ালা বস্তিতে অগ্নিকাণ্ড, বন কুঞ্জ পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি

আগরতলা, ১৮ মে: রাজধানীর গোয়ালাবস্তি এলাকায় রাজ কিশোর রায়ের বাড়ির পাশের বন কুঞ্জে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top