News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় কচিকাঁচা ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় কচিকাঁচা ছাত্র ছাত্রীরা

আগরতলা, ১১ আগস্ট : শিক্ষক বদলির প্রতিবাদে ঋষ্যমুখ ব্লকের জয়পুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

এদিন ছাত্রছাত্রীদের বলেন, ঋষ্যমুখ ব্লকের জয়পুর হাই স্কুলে প্রায় ১০০ জন ছাত্র ছাত্রীরা রয়েছে। এমনিতেই ওই বিদ্যালয়ে শিক্ষক সংকট। একজন বিজ্ঞান বিষয়ের শিক্ষক দিয়ে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চালাতে হচ্ছে। ঐতিহ্যবাহী স্কুলটির শিক্ষক সংকটের কথা বারবার ওপর মহলে জানানো হলেও অতিরিক্ত আর শিক্ষক দেওয়া হয়নি। এর মধ্যে ওই বিজ্ঞান শিক্ষককে বদলি করে দেয় অন্যত্রে। এমনিতে শিক্ষক নেউ তার উপর আবার শিক্ষক বদলি ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্রছাত্রীরা আজ সড়ক অবরোধ করে বসে এরই প্রতিবাদেই ছাত্রছাত্রীরা আজ সড়ক অবরোধ করে।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয় কতৃর্পক্ষ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এনং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রকে ১২ ঘণ্টায় উদ্ধার, পরিবারের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ

চড়িলাম, ২০ সেপ্টেম্বর: বাইক নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া একাদশ শ্রেণির ছাত্র জুয়েল মিয়াকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার…

ByByReshmi Debnath Sep 20, 2026

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top