News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫০০ টাকার বেশি কোন ক্লাবকে চাঁদা দেবেন না রাবার ব্যবসায়ীরা, বার্তা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের
Image

৫০০ টাকার বেশি কোন ক্লাবকে চাঁদা দেবেন না রাবার ব্যবসায়ীরা, বার্তা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১১ আগস্ট: দূর্গাপূজায় ৫০০ টাকার বেশি কোন ক্লাবকে চাঁদা দেবেন না রাবার ব্যবসায়ীরা। শান্তিরবাজারে মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান থেকে বার্তা দিলেন রাবার ডিলার অ্যাসোসিয়েশনের নেতারা।

সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ জেলায় রক্তের সংকট মেটাতে শান্তির বাজার মহকুমা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই মহতী রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পি টি জি এরং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরো পরিষদের পুরো মাতা স্বপ্ন বৈদ্য, শান্তির বাজারে পুরো পরিষদের ভাই চেয়ারম্যান সত্যব্রত সাহা, রাবার বোর্ড অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক সুব্রত সাহা, রাবার বোর্ড অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা সম্পাদক সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা।

মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আলোচনা করতে গিয়ে বলেন রক্তদান একটা মানবিকতার প্রকাশ। তাই রাজ্যের প্রত্যেকটা সামাজিক এবং রাজনৈতিক সংগঠন দলমত নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসার পাশাপাশি যুব সমাজকে রাজ্যে রক্তের সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার পরামর্শ দেন।

অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত সাহা জানান, এই ধরনের কর্মসূচি আগামী দিন প্রত্যেকটা মহকুমায় জারি থাকবে, বিগত দিনও এই সংগঠন বস্ত্র দান এবং বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছিল। সংগঠনের সম্পাদও আরো জানান এখন তারা নানার সমস্যায় পডতে হচ্ছে একদিকেই জিএসটি ছাড়া কালোবাজারি করে যাচ্ছেন কিছু রাবার ব্যবসায়ী অপরদিকে দুর্গা পুজো এলেই তাদের উপরে চাঁদা জুলুম করেন বিশালগড় এবং বিশ্রামগঞ্জের কিছু ক্লাব এমনটাই অভিযোগ। তার পাশাপাশি চুরাইবারি গাড়ি চেকিং এর জন্য দুটি ক্যানিং মেশিন বসানোর জন্য দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট। আজকের রক্তদান শিবিরে ৩০ জন রাবার ডিলার স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। আজকের এই কর্মসূচি কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top