News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশী সন্দেহে কৈলাসহরে আটক এক ব্যক্তি
Image

বাংলাদেশী সন্দেহে কৈলাসহরে আটক এক ব্যক্তি

আগরতলা, ১১ আগস্ট : আজ দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহর কোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশী নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই ব্যক্তি কোর্ট মার্কেট এলাকায় গামছা বিক্রি করতে আসে। কথোপকথনের সময় তাঁর আচরণে অসংলগ্নতা লক্ষ্য করা যায়। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি জানান, তাঁর নাম সেলিম শেখ, বাড়ি পশ্চিমবঙ্গে। তবে তাকে প্রশ্ন করলো সে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, দেশের প্রধানমন্ত্রীর নাম, স্থানীয় থানার নাম কিংবা এলাকার বিধায়কের নাম—কোনো তথ্যই তিনি জানেননা বলে জানান। এতে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় যে তিনি বাংলাদেশী নাগরিক হতে পারেন।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাঁর প্রকৃত পরিচয় যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে।এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের কাছে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top