News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় নেতাজি স্মৃতি সংঘের ৪২তম বর্ষের দূর্গোৎসব প্রস্তুতি শুরু
Image

তেলিয়ামুড়ায় নেতাজি স্মৃতি সংঘের ৪২তম বর্ষের দূর্গোৎসব প্রস্তুতি শুরু

তেলিয়ামুরা, ১০ আগস্ট : খোয়াই জেলা তথা তেলিয়ামুড়া মহকুমার অন্যতম বড় দূর্গাপূজা আয়োজক হিসেবে সুপরিচিত নেতাজি নগর মোটর স্ট্যান্ডস্থিত নেতাজি স্মৃতি সংঘ এ বছর পদার্পণ করেছে ৪২তম বর্ষে। আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার ক্লাব সদস্য ও এলাকার বহু সাধারণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে খুঁটি পূজা।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর পূজার থিম “মাটির ঘরে মা”। প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ২১ লক্ষ টাকা। প্যান্ডেল নির্মাণ থেকে আলোকসজ্জার কাজ করবেন নবদ্বীপের শিল্পীরা, আর প্রতিমা গড়বেন স্থানীয় শিল্পী।

এছাড়াও, অন্যান্য বছরের মতো এবারও রক্তদান শিবিরসহ নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। কর্তৃপক্ষ আশা করছে, তেলিয়ামুড়ার এই বনেদি পূজা দেখতে এবছরও বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের ভিড় জমবে।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top