News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার কবলে নারকেল কুঞ্জ, ক্ষতিগ্রস্থ বেসরকারি রিসোর্ট, জল নিষ্কাশনে খুলে দেওয়া হয়েছে একটি গেইট
Image

বন্যার কবলে নারকেল কুঞ্জ, ক্ষতিগ্রস্থ বেসরকারি রিসোর্ট, জল নিষ্কাশনে খুলে দেওয়া হয়েছে একটি গেইট

আগরতলা, ৯ আগস্ট: বন্যার কবলে পড়েছে ডুম্বুরের নারকেল কুঞ্জ, এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বেসরকারি রিসোর্টগুলি, জল নিষ্কাশনে খুলে দেওয়া হয়েছে একটি গেইটও। গত বছরের ন্যায় এবারেও নিম্নাঞ্চলগুলিতে বন্যার আশঙ্কা করছেন জনগণ।

ত্রিপুরার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ের নারকেল কুঞ্জের বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। ভারী বর্ষণের ফলে জলাশয়ের জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গেছে। যার ফলে প্রশাসন বাঁধের একটি গেট খুলে জল নিষ্কাশন করছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় নারকেল কুঞ্জের বেসরকারি রিসোর্টগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যার কারণে পর্যটকরা ভ্রমণ বাতিল করছেন।

তবে এতে সাময়িক উপকৃত হচ্ছেন মৎস্যচাষিরা। জলস্তর বৃদ্ধির ফলে মৎস্যজীবীদের জালে বড় মাছ ধরা পড়ছে। উল্লেখ্য, ২০২৪ সালের বন্যার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছিল নারকেল কুঞ্জের ওয়াটার রিসোর্টগুলি। এবারেও যদি গতবারের ন্যায় বৃষ্টি হয় তবে নিচের এলাকায় বন্যা তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি স্থানীয়দের।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top