News Flash

Image

এডিনগর এলাকা থেকে আটক এক বাংলাদেশী যুবক

আগরতলা, ১০ আগস্ট: গোপন খবর ভিত্তিতে এক অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে আটক করল এডিনগর থানার পুলিশ। তার নাম সোহাগ রানা (২১)। বাংলাদেশের ইসলামপুর জামালপুর এলাকায় তার বাড়ি বলে জানিয়েছে সে।

ঘটনার বিবরণে এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানিয়েছেন, পুলিশের কাছে একটি তথ্য ছিল এডিনগর এলাকায় এক বাংলাদেশী যুবক ঘোরাফেরা করছে। এই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এডি নগর এলাকা থেকে ওই যুবককে আটক করেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে সে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে। কিভাবে সে এদেশে প্রবেশ করেছে এবং এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সে সম্পর্কেও আরও তথ্য বের করে আনা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top