News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ জওয়ানদের নিয়ে মহিলা মোর্চার রাখি বন্ধন উৎসব উত্তর জেলায়
Image

বিএসএফ জওয়ানদের নিয়ে মহিলা মোর্চার রাখি বন্ধন উৎসব উত্তর জেলায়

আগরতলা, ৯ আগস্ট: পবিত্র রাখি বন্ধন উৎসবের দিনে দেশরক্ষায় নিযুক্ত সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের প্রতি ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার অনন্য বার্তা পৌঁছে দিল ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার বিজেপি মহিলা মোর্চা। আজ দুপুরে জেলা নেত্রী রুপালি অধিকারীর নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যারা কদমতলা থানাধীন ভারত–বাংলাদেশ সীমান্তের ইয়াকুব নগর বিওপিতে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কপালে চন্দনের ফোঁটা এঁকে, হাতে রাখি বেঁধে ও মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধনের উষ্ণতা ভাগ করে নেন।

এই আবেগঘন মুহূর্তে বিএসএফ জওয়ানদের চোখে জল ও মুখে হাসি—যেন দূরবর্তী ঘরের আপনজন এসে পাশে দাঁড়িয়েছে। জেলা নেত্রী রুপালি অধিকারী জানান,“দেশের প্রতিটি দাদা–ভাইয়ের সুরক্ষা ও সৌভ্রাতৃত্বের জন্যই আমরা রাখি বন্ধন পালন করি। আজ এই পবিত্র দিনে বিএসএফ ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার জানালাম।

পরবর্তীতে জেলার প্রতিটি মণ্ডলে মণ্ডলে এই উৎসব পালিত হবে। ভারতের মাতৃভূমির জন্য সকলের হাত যেন শক্ত ও বলবান থাকে, সবার সুরক্ষা নিশ্চিত হোক—এই কামনায় আজকের রাখি উৎসব। আমরা ভাই–বোনের বন্ধনে আবদ্ধ থাকতে চাই। এবারের রাখি উৎসব সমর্পিত করেছি ‘অপারেশন সিন্দুর’ ও ‘অপারেশন মহাদেব’-এর সাফল্যকে।

অনুষ্ঠানে জেলা সম্পাদকিকা নির্জলা দাস, বাগবাসা মহিলা মোর্চার সভানেত্রী তপতী দাস, বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।রাখি বন্ধনের এই উদ্যোগ শুধু উৎসবের আনন্দই নয়, বরং সীমান্তে কর্তব্যরত জওয়ানদের মনেও নতুন উদ্দীপনা জাগিয়ে তুলল।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top