News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কলঙ্কময় অধ্যায়, জন্মদাতা পিতার হাতে খুন এক বছরের শিশুকন্যা
Image

ত্রিপুরায় কলঙ্কময় অধ্যায়, জন্মদাতা পিতার হাতে খুন এক বছরের শিশুকন্যা

আগরতলা, ৯ আগস্ট: রাজ্যে আবারো কলঙ্কজনক ঘটনা ঘটে গেল। তাও আবার রাজ্যের গৌরব টিএসআর বাহিনীর এক অফিসারের হাতে। পিতার হাতেই নির্মমভাবে প্রাণ হারাল এক বছরের শিশুকন্যা। নিষ্পাপ ফুলের মত শিশুটির অপরাধ একটাই, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। শিশু কন্যার মায়ের অভিযোগ, স্বামী রথীন্দ্র দেববর্মা তার মেয়েকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছেন। ওই নারকীয় ঘটনাটি ঘটেছে খোয়াইয়ের তুলাশিখর এলাকায়।

ঘটনার বিবরণে মৃত শিশুর মায়ের অভিযোগ করেন, গতকাল রাতে তাঁর স্বামী রথীন্দ্র দেববর্মা নিষ্পাপ শিশু কন্যাটির জন্মদাতা পিতা রথীন্দ্র দেববর্মা। টি এস আর দশম ব্যাটেলিয়নের ওই জওয়ান বর্তমানে খুমুলুঙ এডিসি হেডকোয়াটারে কর্মরত। নিষ্পাপ ফুলের মত শিশুটির অপরাধ একটাই, সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে।

শিশু কন্যার মায়ের অভিযোগ, স্বামী রথীন্দ্র দেববর্মা তার মেয়েকে ঠান্ডা পানিয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। তাতে মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি। ছেলে জন্ম হয়নি বলে স্ত্রীর উপর চালাতো অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন। বাড়ি বেহালা বাড়ি এলাকায়। নিষ্পাপ মৃত শিশুটি জিবি হাসপাতালের মর্গে আছে, এই খবর পেয়ে তড়িঘড়ি কন্যা হারা মা পাগলের ন্যায় ছুটে গিয়েছে জিবি হাসপাতালে।

তিনি আরও বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। তার পাশ থেকেই কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যান। পরবর্তী সময়ে নিষ্পাপ মৃত শিশুটি জিবি হাসপাতালের মর্গে আছে, এই খবর পেয়ে তড়িঘড়ি কন্যা হারা মা পাগলের ন্যায় ছুটে গিয়েছে। কিন্তু তাঁর প্রশ্ন, কে গিয়ে গিয়েছল হাসপাতালের মর্গে ওই শিশুকে। বা কোন ডাক্তার বাবু তাকে দেখলো, কিছুই জানে না এই সন্তানহারা মা। অবশেষে স্থানীয় লোকের হাতে জিবি হাসপাতাল চত্বরে আটক হয় টি এস আর অফিসার রথীন্দ্র দেববর্মা।তাকে সামনে পেয়ে জনতার মধ্যে ক্ষোভ ছড়ায়। ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করে পুলিশের সহায়তায় তাকে তড়িঘড়ি কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে থানায়। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top