News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির
Image

রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু ব্যক্তির

চুরাইবাড়ি, ৪ আগস্ট : রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শিপন কুমার সিংহ (৪৫), পিতা মৃত সুধাংশু কুমার সিংহ। তার বাড়ি চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের ৪নং ওয়ার্ডে।

বিবরণে প্রকাশ, গতকাল অর্থাৎ রবিবার গভীর রাত আনুমানিক দুইটা নাগাদ ব্যাঙ্গালোর থেকে আগরতলাগামী ১২৫০৩ নম্বরের ডাউন হামসাফার ট্রেন আগরতলার উদ্দেশ্যে দ্রুত গতিতে যাচ্ছিল। এমন সময় অতিরিক্ত মদ্যপান করে মোবাইল ফোনে কথা বলে চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন বুদ্ধ পাড়া এলাকার রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল শিপন কুমার সিংহ। সে মদ্যপ অবস্থায় থাকায় ট্রেনের আওয়াজ বুঝতে পারেনি। আর তখনই পেছন দিক থেকে এসে দ্রুতগতিতে ধাক্কা মেরে চলে যায় হামসাফর ট্রেনটি। ঘটনাস্থলেই সে ছিটকে পড়ে এবং তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অঙ্গ কয়েক টুকরো হয়ে যায়। পরে খবর পেয়ে ধর্মনগর জিআরপি থানার পুলিশ ভোর চারটা নাগাদ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জিআরপি থানায় নিয়ে যায়। ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহটি। এদিকে মৃত এই ব্যক্তি পেশায় কাঠ মিস্ত্রি ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা চুরাইবাড়ি এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top