News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থায় খুঁটি পূজা সম্পন্ন, মায়ানমারের বুদ্ধমন্দিরের আদলে গড়ে উঠবে পূজো প্যান্ডেল
Image

শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থায় খুঁটি পূজা সম্পন্ন, মায়ানমারের বুদ্ধমন্দিরের আদলে গড়ে উঠবে পূজো প্যান্ডেল

আগরতলা, ৪ আগস্ট: দুর্গাপুজোর বাকি নেই আর দুমাসও। এবার অনেকটাই এগিয়ে এসেছে দুর্গাপুজো। ফলে বড় বাজেটের প্রতিটি প্যান্ডেল তড়িঘড়ি করে নেমে যাচ্ছে পুজোর প্রস্তুতিতে।

শহরের ঐতিহ্যবাহী ক্লাব শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা সোমবার খুঁটি পূজার মাধ্যমে তাদের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল। এবছর তারা তৈরি করতে চলেছে মায়ানমারের বুদ্ধমন্দির। মন্ডপ নির্মাণে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের সঞ্জীব দেবনাথ। প্রতিমা শিল্পীও রয়েছেন নবদ্বীপের নাড়ুগোপাল দেবনাথ। এ বছর তারা বাজেট বৃদ্ধি করেনি। দুর্গাপূজা দিয়েই তাদেরকে রাজ্যবাসীর চেনে। কিন্তু এ বছর তারা ফুটবলেও বি ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উত্তীর্ণ হয়েছে। ফলে আগামী বছর এ ডিভিশনে ও তারা ভাল দল গঠন করবে সে জন্য এ বছর তারা দুর্গা পূজার বাজেট বৃদ্ধি করেনি। তবে এবারও পুজোর যে থিম তারা নিয়েছে তা যে রাজ্যবাসীকে আকর্ষিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top