News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির চাণক্যপুরীতে প্রাতঃভ্রমণে কংগ্রেস সাংসদ সুধা রামাকৃষ্ণনের চেইন ছিনতাই, পুলিশে অভিযোগ দায়ের
Image

দিল্লির চাণক্যপুরীতে প্রাতঃভ্রমণে কংগ্রেস সাংসদ সুধা রামাকৃষ্ণনের চেইন ছিনতাই, পুলিশে অভিযোগ দায়ের

নয়াদিল্লি, ৪ আগস্ট : দিল্লির কূটনৈতিক নিরাপত্তা বেষ্টিত এলাকা চাণক্যপুরীতে প্রাতঃভ্রমণের সময় কংগ্রেস সাংসদ সুধা রামাকৃষ্ণনের সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তামিলনাড়ুর ময়িলাদুথুরাই থেকে নির্বাচিত এই সাংসদ সোমবার দিল্লি পুলিশের কাছে ওই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সকাল ৬টা ১৫ থেকে ৬টা ২০-র মধ্যে পোল্যান্ড দূতাবাসের গেট-৩ এবং গেট-৪-এর মাঝামাঝি এলাকায় ঘটেছে। সুধা রামাকৃষ্ণন জানান, তিনি তখন ডিএমকের সাংসদ রাজাথির সঙ্গে হাঁটছিলেন।

এক্স-এ দেওয়া বিবৃতিতে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে তিনি জানান, একজন ব্যক্তি সম্পূর্ণ হেলমেট পরে স্কুটি চালিয়ে আমাদের উল্টো দিক থেকে আসে। আমি বুঝতেই পারিনি সে ছিনতাইকারী হতে পারে। হঠাৎই সে আমার গলায় থাকা সোনার চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ছিনতাইয়ের সময় গলায় আঘাত পান তিনি এবং ধাক্কায় তাঁর চুড়িদারও ছিঁড়ে যায়। আমি কোনওরকমে পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে নিই এবং সঙ্গে সঙ্গে আমরা দু’জন সাহায্যের জন্য চিৎকার করি, বলেন তিনি। পরবর্তীতে তাঁরা একটি মোবাইল পেট্রোল ভ্যান দেখতে পেয়ে ঘটনার কথা জানিয়ে দেন দিল্লি পুলিশকে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে সুধা রামাকৃষ্ণন লেখেন, এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। একজন সংসদ সদস্য তাও আবার নারী দিল্লির সবচেয়ে নিরাপত্তা-বেষ্টিত অঞ্চলে যদি নিরাপদে হাঁটতে না পারেন, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায়? তিনি আরও বলেন, আমার গলায় আঘাত লেগেছে। চার ভরি ওজনের সোনার চেইন ছিনতাই হয়েছে এবং আমি মানসিকভাবে খুব আঘাত পেয়েছি। দয়া করে অবিলম্বে দোষীকে চিহ্নিত করে আমার চেইন উদ্ধার এবং সুবিচার নিশ্চিত করুন।

চাণক্যপুরীর মতো উচ্চ-নিরাপত্তা অঞ্চলে এমন একটি ঘটনা, তাও একজন বর্তমান সাংসদের সঙ্গে, দিল্লি পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top