News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেসক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্টে অনুষ্ঠিত আজ
Image

প্রেসক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্টে অনুষ্ঠিত আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট:
দীর্ঘ বছর পর প্রেসক্লাবের টেবিল টেনিস টুর্নামেন্টে নতুন মুখ উঠে এসেছে। প্রেসক্লাবের স্পোর্টস আঙিনায় নিঃসন্দেহে এটি একটি ভালো দিক। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট – ২০২৫ চলছে।

অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হবে। গেমস এন্ড স্পোর্টসের ৬ষ্ঠ পর্যায়ে রবিবার টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মে থেকে লুডো, চাইনিজ চেকার্স, দাবা, ফুটবল, ক্যারমের পর আজ, টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবার ব্যাডমিন্টন ও ক্রিকেটের প্রস্তুতি চলছে জোর কদমে।

আজ অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় মেঘধন দেব চ্যাম্পিয়ন এবং নারায়ণ শীল রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন সুপ্রভাত দেবনাথ। খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণের পাশাপাশি প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে ধরেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ।‌ খেলোয়ারদের শুভেচ্ছা জানিয়ে স্পোর্টস কমিটির সদস্যদের ভূয়ষী প্রশংসা করে বক্তৃতা রাখেন সহ-সভাপতি শ্রীমতি চিত্রা রায়। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ রঞ্জন রায় এবং কার্যকরী সদস্য বিশ্বজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টেবিল টেনিস কোচ আশিস চৌধুরী। উল্লেখ্য, ইতিমধ্যে ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top