News Flash

Image

চুরি যাওয়া স্বর্ণালংকার সহ এক চোর আটক

আগরতলা, ১ আগস্ট: রাজধানীর ভাটি অভয়নগর এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ এক চোরকে আটক করে এনসিসি থানার পুলিশ। তাকে তিনদিনের পুলিশ রিমান্ড আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিষয়ে থানার সেকেন্ড অফিসার গোপাল শুক্ল দাস জানান,
গত ৩০ জুলাই ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা, মিমি শহর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনায় বাড়িতে থাকা চার ভরি স্বর্ণালংকার, তিন ভরি রুপার অলংকার এবং সঙ্গে দুটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোর। ঘটনার পরিপ্রেক্ষিতে মিমি সাহা একটি চুরির মামলা দায়ের করেন এনসিসি থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে সিসিটিভি খতিয়ে দেখে একজন চোরকে শনাক্ত করে। তার নাম লিটন মিয়া, পিতা সেলিম মিয়া বাড়ি বিটারবন এলাকায়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আজ তাকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে জড়িত অন্যান্যদেরও আটক করা হবে বলে, জানিয়েছে পুলিশ।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top