News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাপূজায় তেলিয়ামুড়ার বিশেষ আকর্ষণ টিএসআর ১২নং ব্যাটেলিয়ানে খুঁটিপূজা সম্পন্ন
Image

দুর্গাপূজায় তেলিয়ামুড়ার বিশেষ আকর্ষণ টিএসআর ১২নং ব্যাটেলিয়ানে খুঁটিপূজা সম্পন্ন

তেলিয়ামুড়া, ৩১ জুলাই: একটা সময়ে তেলিয়ামুড়াতে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের পূজা আয়োজন। তবে বিগত ৫-৬ বছর যাবত ছোট পরিসরে পূজার আয়োজন করার পর, এ বছর বেশ সমারোহের সাথে আয়োজন হতে চলেছে দুর্গাপূজার।

আজকে খুঁটিপূজা সম্পাদনের মধ্য দিয়ে এই কথা জানালেন টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান। ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাস কে সাথে নিয়ে কমান্ডেন্ট অশোক কুমার সিনহা জানান, ঐতিহ্য অনুযায়ী টিএসআর এর দ্বাদশ ব্যাটেলিয়ান এবার চাকমাঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপূজা আয়োজন করতে চলেছে। মূলত এবারের পূজায় থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নব দুর্গাকে উপস্থাপিত করা হবে।

বিগত বছরগুলোর মত এবারও তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ানের এ বছরের দূর্গাপূজা আয়োজন, এমনটাই আশাবাদী কমান্ড্যান্ট সহ অন্যান্যরা।
এখানে উল্লেখ করা প্রয়োজন বরাবর নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে টিএসআর জওয়ানরা পূজা আয়োজনের পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করে থাকে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top