News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের স্বাস্থ্যকর্মীগণ যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন: রাজ্যপাল
Image

রাজ্যের স্বাস্থ্যকর্মীগণ যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন: রাজ্যপাল

আগরতলা, ৩১ জুলাই : যক্ষ্মা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের ব্যক্তিগতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। যক্ষ্মা রোগের বিষয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন মহাবিদ্যালয়ে টিবি মুক্ত ক্লাবে যোগদান করতেও রাজ্যপাল যুবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজভবনের দরবার হলে রাজভবন ওয়েব পোর্টাল ও ই-বুক এবং ‘জন জন কা রাখে ধ্যান’- টিবি মুক্ত ভারত অভিযানের উদ্বোধন করে রাজ্যপাল এই আহ্বান জানান। রাজ্য সরকারের গ্রামীণ স্বাস্থ্য মিশনের উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়েছে।

রাজ্যপাল বলেন, রাজ্যের স্বাস্থ্যকর্মীগণ যক্ষ্মা রোগের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ সাফল্য অর্জন করেছেন। রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক ডায়গনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। তাছাড়া টিবি মুক্ত ত্রিপুরা গড়তে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে টিবি মুক্ত পঞ্চায়েত, বিশেষ পুরস্কার প্রতিযোগিতা, এআই-এর মাধ্যমে কফ পরীক্ষা, চা বাগান এবং রাবার বাগান এলাকায় বিশেষ পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি। এই অনুষ্ঠানে রাজ্যপাল বিভিন্ন জিলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিএসি’র চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ২ জন যক্ষ্মা আক্রান্ত রোগীর পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, রাজাপালের সচিব উত্তম কুমার চাকমা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু বাহিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেট টিবি অফিসার ডা. নুপুর দেববর্মা।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top