News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হলিক্রস স্কুলের ছাত্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, শোকের ছায়া পরিবারে
Image

হলিক্রস স্কুলের ছাত্রের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য, শোকের ছায়া পরিবারে

ধর্মনগর, ২৫শে জুলাই : ধর্মনগরের বাগবাসা এলাকার একটি বেসরকারি হোস্টেলে হলিক্রস স্কুলের ১৭ বছর বয়সী ছাত্র বেনসন চাকমার রহস্যজনক মৃত্যু ঘিরে গভীর চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের বাড়ি উত্তর ত্রিপুরার মাছমারা এলাকায়। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোস্টেল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও অসংবেদনশীলতাই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ।

ঘটনার খবর পেয়ে প্রয়াত ছাত্র বেনসনের মাছমারা স্থিত বাড়িতে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিবা চন্দ রাংকল, ওবিসি কংগ্রেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, ব্লক কংগ্রেস চেয়ারম্যান অসীত দেব, রিন্টু লাল দেব, রুহিদাস সাহাজি সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।

ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আশীষ সাহা বলেন, “এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং হোস্টেল কর্তৃপক্ষের চরম অবহেলার ফল। একজন ছাত্রের প্রাণ চলে গেছে অথচ কর্তৃপক্ষের মনোভাব অত্যন্ত দায়িত্বহীন। দোষীদের শাস্তি এবং পূর্ণ তদন্ত আমরা দাবি জানাচ্ছি।”

আশীষ সাহা আরও বলেন, “ত্রিপুরায় শিক্ষাঙ্গনে একের পর এক অনভিপ্রেত ঘটনা সামনে আসছে। সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারির অভাব চরমে পৌঁছেছে। কংগ্রেস এই মৃত্যু রহস্যের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব থাকবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top