News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে শিক্ষিকার বকুনিতে অভিমানী ছাত্রীর মৃত্যু হল আজ
Image

অবশেষে শিক্ষিকার বকুনিতে অভিমানী ছাত্রীর মৃত্যু হল আজ

আগরতলা, ২৭ জুলাই: অবশেষে শিক্ষিকার বকুনিতে অভিমানী ছাত্রীর মৃত্যু হল আজ। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ মৃত্যুর কোলে ঢলে পড়ল তৃষা মজুমদার। ঘটনার খবর পেয়ে জিবিপি হাসপাতালে ছুটে গেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কথা বলেছেন ছাত্রীর বাবার সঙ্গে।

উল্লেখ্য, বিলোনিয়া মহকুমার বরপাথরি সোনাপুর এলাকার বাসিন্দা সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার বরপাথরি সোনাপুর স্কুলে দশম শ্রেনীতে পাঠরত ছিল। তৃষা মজুমদার লেখাপড়ায় খুব মেধাবী। সে দশম শ্রেনীতে প্রথম স্থানে রয়েছে।
এর মধ্যে বিদ্যালয়ে টেষ্ট পরিক্ষায় বায়োলজিতে ১৪ নাম্বারের মধ্যে ১৩ নাম্বার পেয়েছে তৃষা। জানা যায় পরিক্ষার উত্তর পত্রে শেষের উত্তরটি অন্যকলম ব্যবহার করে লেখেছে তৃষা। উত্তরটি সঠিক হবার পরেও এক নাম্বার কেটে নেওয়াতে বিদ্যালয়ের শিক্ষিকা বিনা দাস পাটারির নিকট গেলে তিনি তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান করে নানান ভাষায় কটুক্তি করেছে বলে অভিযোগ।
শিক্ষিকা বিনা দাস পাটারির এইধরনের ব্যবহারে মর্মাহত হয়ে তৃষা মজুমদার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি জানাজানির পর পরিবারের লোকজনেরা তৃষাকে নিয়ে বরপাথরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তৃষার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তৃষাকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। শান্তির বাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল তৃষাকে পুনরায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু আজ সকালে চিকিত্সকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে তৃষা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top