News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গায়ের জোরে রাজনীতি হয় না, এ ধরনের রাজনৈতিক সংঘর্ষ সহ্য করা হবে না: মুখ্যমন্ত্রী
Image

গায়ের জোরে রাজনীতি হয় না, এ ধরনের রাজনৈতিক সংঘর্ষ সহ্য করা হবে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই:
গায়ের জোরে রাজনীতি হয় না, এ ধরনের রাজনৈতিক সংঘর্ষ সহ্য করা হবে না। এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ জিবি হাসপাতালে আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

ঘটনার খবর পেয়ে আজ রাত প্রায় দশটা নাগাদ জিবিপি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা কোনভাবেই বরদাস্ত করা হবে না। গায়ের জোরে রাজনীতি হয় না। রাজ্যে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষকে কোনভাবেই সহ্য করা হবে না। এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘৃণ্য রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, আশারামবাড়ি তকছাইয়া এডিসি ভিলেজে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন তিপ্রা মথার সমর্থকরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। শরিকি দলের এই সংঘর্ষে আহত হয়েছেন বিজেপি কর্মীরা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের। এছাড়াও ওই ঘটনায় প্রায় ৯ টি বাইক, দুটি গাড়ি সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। ঘটনার ইতিমধ্যেই বিজেপির তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top