News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ : মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ : মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২৭ জুলাই: জনজাতি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারবনবদ্ধ। আজ সীমনা বিধানসভায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন শেষে একথা বলেন।

শিক্ষা হলো সমাজের অগ্রগতির অন্যতম প্রধান স্তম্ভ এবং প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যকে সামনে রেখে সীমনা বিধানসভা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি সম্পন্ন করার পর জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন করলেন সুরেন্দ্র নগর এসটি গার্লস হোস্টেল, আখলিয়াছড়া এস টি গার্লস হোস্টেল এবং কাতলামারা এসটি বয়েজ বোর্ডিং হাউস।

মন্ত্রী শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব চ্যালেঞ্জগুলি গভীর মনোযোগ সহকারে শোনেন। আলোচনার সময় শিক্ষার্থীরা হোস্টেলের অবকাঠামো, শিক্ষা পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক সুবিধা সম্পর্কিত সমস্যাগুলি তুলে ধরেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,“সরকারের মূল লক্ষ্য হলো প্রত্যেক জনজাতি ছাত্র-ছাত্রীদের একটি নিরাপদ, সহায়ক এবং অনুপ্রেরণামূলক পরিবেশ প্রদান করা। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে তাঁদের সমস্যাগুলির দ্রুত সমাধান ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণের পথে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, একটি শিক্ষিত, আত্মনির্ভরশীল এবং সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগকে সরকার সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছে। ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন শুধু নীতি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করে তোলার। পরিদর্শন শেষে মন্ত্রী আশ্বাস দেন যে সংশ্লিষ্ট বিভাগ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top