News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের নামিদামি রেস্তোরাঁর বিরুদ্ধে নষ্ট খাবার পরিবেশনের অভিযোগ
Image

শহরের নামিদামি রেস্তোরাঁর বিরুদ্ধে নষ্ট খাবার পরিবেশনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই:
ফের শহরের নামিদামি রেস্তোরাঁর বিরুদ্ধে নষ্ট খাবার পরিবেশনের অভিযোগ তুললেন এক গ্রাহক। পাশাপাশি রেস্তরাঁর ম্যানেজারের বিরুদ্ধেও খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন ওই গ্রাহক।

জানা গেছে, রবিবার বিকেলে শহরের কেএফসি রেস্তোরাঁয় খাবার খেতে গেছিলেন এক ক্রেতা। যথারীতি তিনি মেনু দেখে খাবার অর্ডার করেন। খাবার পরিবেশন করার পর তিনি মুখে দিতেই লক্ষ্য করেন ওনাকে পরিবেশন করা খাবারটি পচা, তার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কেএফসির কর্তৃপক্ষকে ডেকে বিষয়টি জানালে তারা ওই ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। রেস্তোরাঁর কর্তৃপক্ষ মানতে নারাজ যে খাবারটি নষ্ট। ওই গ্রাহক ঘটনায় রাজ্যের খাদ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। শহরের নামি দামী রেস্তোরাঁগুলিতে এত নিম্নমানের খাবার পরিবেশিত হলে জনগণ কোথায় যাবে? প্রশ্ন তুলেন তিনি। শহরের সকল নামি রেস্তোরাঁগুলিতে অভিযান চালিয়ে তাদের খাদ্যের গুণগতমান যাচাই করার দাবি তুলেছেন ওই গ্রাহক।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top