News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী বিক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক যুবক
Image

নেশা সামগ্রী বিক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ২৬ জুলাই : নেশা সামগ্রী বিক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক। সাথে সাথেই খোয়াই থানায় খবর পাঠিয়েছেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, খোয়াই শহর জুড়ে ড্রাগস ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশ প্রশাসনের তৎপরতার পরেও ড্রাগস ব্যবসায়ীদের বাড় বাড়ন্তে অতিষ্ঠ খোয়াইবাসী। শনিবার দুপুর ১২:০০ টা নাগাদ খোয়াই অরবিন্দু পার্কের সামনে একটি টমটম দিয়ে ড্রাগস ব্যবসায়ী একজনকে ড্রাগস দেওয়ার জন্য আসে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীকে নজরে রেখেছিলেন। ওই ব্যবসায়ী প্রায় সময় বিভিন্ন লোকদের কাছে ড্রাগস বিক্রি করে। আজ একজনের কাছে ড্রাগস বিক্রি করার জন্য আসা মাত্রই থাকে হাতেনাতে ধরে ফেলেন। সাথে সাথেই খোয়াই থানায় খবর পাঠান। থানা থেকে এসে তাকে ধরে নিয়ে যায়।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top