News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা ও বাজার সভা অনুষ্ঠিত সিপিএমের
Image

পাঁচ দফা দাবির ভিত্তিতে পদযাত্রা ও বাজার সভা অনুষ্ঠিত সিপিএমের

আগরতলা, ২৬ জুলাই : পাঁচ দফা দাবির ভিত্তিতে সিপিএম উত্তর জেলার ৫৪নং কদমতলা-কুর্তি বিধানসভার অন্তর্গত রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে পদযাত্রা ও বাজার সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন তাদের এই পাঁচ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কদমতলা থেকে রানীবাড়ি পর্যন্ত পূর্ত দপ্তরের বেহাল সড়কটি দ্রুত সংস্কার করা, অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিল করা। তাছাড়া কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গেরপার পঞ্চায়েতে প্রধান, উপপ্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরও সরকারিভাবে কোন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। ফলে প্রশাসনিক বিভিন্ন কাজগুলো শীঘ্রই চালু করা এবং কদমতলা ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। তা দ্রুত সংস্কার করে গ্রামীণ মানুষদের যাতায়াতের সুব্যবস্থা করা, দীর্ঘদিন থেকে বন্ধ থাকা রেগার কাজ চালু করা, ইত্যাদি দাবি গুলো নিয়েই ছিল তাদের এদিনকার এই পদযাত্রা কর্মসূচির আয়োজন।

এতে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য জহরুল হক, মহকুমা সম্পাদক রতন রায়, স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা। এদিন পদযাত্রা শেষে পিয়ারাছড়া বাজারে উক্ত সার্বিক বিষয়ের উপর এক বাজার সভাও অনুষ্ঠিত হয়।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top