News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে যাত্রীবাহী বাস থেকে আটক দীর্ঘদিন ধরে পলাতক বন্দুকধারী ডাকাত
Image

গোপন অভিযানে যাত্রীবাহী বাস থেকে আটক দীর্ঘদিন ধরে পলাতক বন্দুকধারী ডাকাত

কাঞ্চনমালা, ২৪ জুলাই : দীর্ঘদিন ধরে পলাতক বন্দুকধারী ডাকাত অবশেষে আমতলী থানার পুলিশের জালে আটক। বহুদিন পলাতক থাকার পর আজ এক যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে আমতলী উত্তর মধ্যপাড়া এলাকার দীপঙ্কর সেন সহ আরো কয়েকজন মিলে গত ২০২১ সালের ১৯ জুলাই আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া কড়ুইমুড়ার বাসিন্দা বিনয় সূত্রধরের বাড়িতে মধ্যরাতে প্রবেশ করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করার চেষ্টা করে। এদিন কুখ্যাত ডাকাত দীপঙ্কর সেন তার অবৈধ পিস্তল থেকে একটি গুলিও করে। পরে বিনয় সূত্রধরের বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে আসে এবং সেই সুযোগে কুখ্যাত ডাকাত দীপঙ্কর সেন ও তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে গিয়ে বিনয় সূত্রধরের বাড়ি থেকে একটি পিস্তলের গুলির অবশিষ্ট উদ্ধার করে। পরে বিনয় সূত্রধর এই ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়ের করে। আমতলী থানার পুলিশ কুখ্যাত ডাকাত দীপঙ্কর সেন সহ তার সহযোগিতার বিরুদ্ধে আইপিসি ৪৫২,৩২৩,৩০৭,৩৪ এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর ৯৩ ।

ঘটনার পর থেকেই দীপঙ্কর সেন পলাতক ছিল, সাহেব পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতায় চলে গিয়েছিল। গত দুদিন আগে সে বাড়িতে আসে এবং উদয়পুর তার বোনের বাড়িতে যাওয়ার সময় বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে আটক করেছিল। কিন্তু তার সাথে কিছু না পাওয়ায় তার বিরুদ্ধে আমতলী থানায় মামলা নথিভুক্ত থাকায় কুখ্যাত ডাকাত দীপঙ্কর সেনকে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার অভিযুক্ত দীপঙ্কর সেনকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে আমতলী থানার পুলিশ। এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী থানার ওসি পরিতোষ দাস সাংবাদিকদের জানিয়েছেন তার বিরুদ্ধে বিশালগড় থানা, অমরপুর থানা, সাব্রুম থানা সহ আরো বেশ কয়েকটি থানায় বিভিন্ন মামলা রয়েছে এবং সবগুলি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। সেদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন কুখ্যাত ডাকাত দীপঙ্কর সেনের বিরুদ্ধে আমতলী থানা ছাড়াও আরো বিভিন্ন থানায় যেসব মামলা রয়েছে তার মধ্যে বেশিরভাগ মামলা ছিল জামিন অযোগ্য ধারায়। এদিন ওসি পরিতোষ দাস আরো জানিয়েছেন অভিযুক্ত দীপঙ্কর সেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।

Releated Posts

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

গুড ফ্রাইডে পালিত, আগরতলার ডন বস্কো স্কুলে বিশেষ প্রার্থনা সভা

আগরতলা, ৩ এপ্রিল: আজ গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনেই যিশু খ্রিস্ট-এর ক্রুশবিদ্ধ…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top