News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনজাতি গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের অভিযোগ মৃতার পরিবারের
Image

জনজাতি গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের অভিযোগ মৃতার পরিবারের

আগরতলা, ২৩ জুলাই : রহস্যজনকভাবে এক জনজাতি গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় সাব্রুমের বেতাগা এডিসি ভিলেজে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাইয়ের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুমের বেতাগা এডিসি ভিলেজের সমিতা ত্রিপুরা নামে এক গৃহবধূকে প্রথমে কিছু খেয়ে অসুস্থ হয়েছে বলে মনু হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। সেখান থেকে দক্ষিণ জেলা হাসপাতালে শান্তির বাজার স্থানান্তর করা হয়। রাস্তায় তার অবস্থা আরো অবনতি হলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃ*ত বলে ঘোষণা দেয়। রাত তিনটা নাগাদ মৃতদেহ বেতাগা সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু মৃত গৃহবধূর ভাইরা খবর পেয়ে রাতেই বেতাগাতে এলে দেখে, তাদের বোনের শরীরে বিশেষ করে পিঠে ও কানে রক্ত জমাট বেঁধে আছে। তখন মৃতার ভাইরা সৎকারে বাঁধা দেয়। সাথে সাথে সাব্রুম থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।

মৃতার ভাই দয়া প্রসন ত্রিপুরার দাবি, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তাঁর স্বামীর পরিবার জানিয়েছেন, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু তাঁর শরীরে বিশেষ করে পিঠে ও কানে রক্ত জমাট বেঁধে আছে। তাই প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top