News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল এবিভিপি, পথ অবরোধ
Image

ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল এবিভিপি, পথ অবরোধ

আগরতলা, ২৩ জুলাই: ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে অপ্রীতিকর ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এদিন ধর্মনগর মহিলা থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গতকাল ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে প্রিয়তোষ চৌধুরী নামে ছাত্র এবং অপর এক ছাত্রী কলেজ চত্বরে অশালীনভাবে বসা ছিল। তখনই সাগরিকা দে ও রাখি শুক্লবৈদ্য তাদের বাধা দান করলে পরিতোষ চৌধুরী এবং অপর ছাত্রী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরবর্তী সময় পরিতোষ চৌধুরী ও ওই ছাত্রী মিলে সাগরিকা দে এবং রাখি শুক্ল বৈদ্য সহ আরো বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর উপর চড়াও হয়। বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় সাগরিকা দে এবং রাখি শুক্ল বৈদ্য গুরুতর আহত হয়েছে।

পরর্বতী সময়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। এই লিখিত অভিযোগে অভিযুক্তিদের নাম দিয়ে মামলা করা হয়। কিন্তু এই ঘটনায় পুলিশ কোন মামলা গ্রহণ করেনি এবং অভিযুক্তদের আটক করতে কোন পদক্ষেপ গ্রহণ না করায় আজ সকালে মহিলা থানায় এবিবিপির এক প্রতিনিধি দল পুলিশের দ্বারস্থ হয়।

তাদের দাবি সকল অভিযুক্তকে এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় তারা ধর্মনগর থানার সামনে পথ অবরোধ আন্দোলনে শামিল হবে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ধর্মনগরে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top