News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন এক গ্রাহক, অভিযোগ
Image

ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন এক গ্রাহক, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
এবার ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে বড়সড় প্রতারণার শিকার হলেন এক গ্রাহক, এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনা রাজধানীর পোস্ট অফিস চৌমুহনী স্থিত অ্যাক্সিস ব্যাঙ্ক আগরতলা শাখায়।

রেশম বাগান এলাকার বাসিন্দা রানা দেবনাথ জানান, তিনি ব্যাংক থেকে গোল্ড লোন নিয়েছিলেন এক বছর আগে। প্রায় দশ লক্ষ টাকার সোনার গয়না এই লোনে জমা রেখেছিলেন ব্যাংকের কাছে। আজ নিজের লোন পরিশোধ করে নিজের সোনা নিয়ে যেতে গেলে ব্যাংক স্বর্ণালংকার ফিরিয়ে দিতে বিভিন্ন টালবাহানা করছে বলে অভিযোগ। গত একমাস ধরে বিভিন্নভাবে তালবাহানা করে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। অবশেষে আজ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে চড়াও হন ওই ব্যক্তি। ব্যাংকের ম্যানেজার আগামীকাল তাকে ব্যাংকে এসে দেখা করতে বলেন। তার দাবি অবিলম্বে যেন স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়া হয়। এখন দেখার আগামীকাল ব্যাংক কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top