News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী
Image

বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই বাইক আরোহী

সোনামুড়া, ২১ জুলাই : বোলেরো গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্থ দুই বাইক আরোহী। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত সংলগ্ন আউটডোর চৌমুহনিস্থিত নেতাজী মূর্তির পাদদেশে। আহত দুই বাইক আরোহী হলো আরিফ হোসেন পিতা জাহাঙ্গীর হোসেন এবং মহম্মদ ইরফান হোসেন পিতা আক্তার হোসেন। দুজনেরই বাড়ি সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর গ্রামে।

ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া মারুতি স্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে দ্রুতগতিতে আসা বোলেরো গাড়ি বাক নিতে গিয়ে বাইক আরোহী দুই যুবককে আঘাত করে। সঙ্গে সঙ্গে দুজনেই মাটিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এদিকে ঘাতক বোলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা আহতদের সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আহত দুজনের মধ্যে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবিতে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। দুর্ঘটনায় আরিফের একটি পা ভেঙে যায় বলে খবর। অপর আহত যুবক ইরফানের চিকিৎসা চলছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রেই।

তবে বর্তমান কালে সোনামুড়া শহর এলাকায় উৎশৃঙ্খল কিছু যান চালকদের দৌড়াত্বে সড়কে বেরোনোই দায় ঠেকেছে সাধারণ মানুষের। তাদের টিকির নাগাল পেতে ব্যর্থ প্রশাসন এমনটাই অভিমত একাংশের।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top