News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, থানা ঘেরাও নেতৃত্বদের
Image

কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা, থানা ঘেরাও নেতৃত্বদের

আগরতলা, ২১ জুলাই : রাতের আঁধারে কংগ্রেস কর্মীর বাড়িতে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতকারীরা। ওই ঘটনার প্রতিবাদে উদয়পুরস্থিত রাধা কিশোর পুর থানা ঘেরাও করলেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল আর কে পুর বিধানসভা কেন্দ্রের শালগড়ায় কংগ্রেস কর্মী হাসান আলী কংগ্রেসের পতাকা লাগানোর অপরাধে তাঁর বাড়িতে ঢুকে প্রায় ৪০ জন দুষ্কৃতকারী হামলা চালিয়েছে। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী ছুটে গেলে তাঁকেও প্রচন্ডভাবে আঘাত করা হয়। ঘরে দু বছরের শিশুসন্তানকেও আহত করা হয়, বলে অভিযোগ।

এমনকি, পরিবারের লোকজন ছুটে গেলে তাদের উপরও আক্রমন চালানো হয়। পাশাপাশি, ঘরে টাকা পয়সা সব কিছু লুট করা হয়। অভিযোগ এই হামলা বিজেপির দুষ্কৃতিরা চালিয়েছে। আরও অভিযোগ আক্রান্ত ফিরোজা বেগমকে হাসপাতালে পাঠানোর জন্য কোনো ব্যাবস্থাই গ্রহন করেনি পুলিশ প্রশাসন। প্রায় রাত এগারোটার পর ডি আই বি তাঁকে হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।

তাই আজ এরই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস। দোষীদের গ্রেফতারের দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আর কে পুর থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top