News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলায় ১২টি স্থানে মহড়া অনুষ্ঠিত: জেলাশাসক
Image

পশ্চিম ত্রিপুরা জেলায় ১২টি স্থানে মহড়া অনুষ্ঠিত: জেলাশাসক

আগরতলা, ৯ জুলাই : আজ সারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ভূমি ধস ও বন্যা মোকাবিলা বিষয়ে মেগা মহড়া অনুষ্ঠিত হয়েছে। রাজ্যভিত্তিক মূল মেগা মহড়াটি আগরতলায় অনুষ্ঠিত হয়েছে। এই মেগা মহড়ার স্ট্রেজিৎ এরিয়া রাখা হয়েছে হাঁপানিয়া মেলা গ্রাউন্ডের মাল্টিপারপাস হল। এখানে সকাল সাড়ে সাতটার মধ্যে জেলা প্রশাসন, অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা, পূর্ত, স্বাস্থ্য, প্রাণীসম্পদ, মৎস্য, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, মিলিটারি, এনডিআরএফ প্রভৃতি বাহিনীর জওয়ান ও পদস্থ আধিকারিকগণ জমায়েত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, পশ্চিম জেলার ১২ জায়গায় সকাল সাতটা থেকে মহড়া শুরু হয়। ছয় জায়গায় বন্যা মোকাবিলা এবং বাকি ছয় জায়গায় ভুমি ধ্বস হলে কি কি করতে হবে তার মহড়া হয়েছে।

তিনি জানান, গত বছর আগস্টে ভয়াবহ বন্যার পরিস্থিতিকে সামনে রেখে মহড়া হয়। অংশ নিয়েছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, আসাম রাইফেলস, পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস, দমকল, ছাড়াও অন্যান্যরা।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top