News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করার ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ জুলাই : ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার আয়োজিত কার্যক্রমে অংশ নিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগরতলাবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

তিনি জানান, আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করা হবে। একইসাথে, সেখানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর একটি মর্মর মূর্তি স্থাপন করা হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।

ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top