News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যোগা মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে: বনমন্ত্রী
Image

যোগা মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে: বনমন্ত্রী

আগরতলা, ২১ জুন : যোগার উৎপত্তি আমাদের দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক প্রচেষ্টায় যোগা বর্তমানে সারা বিশ্বে পৌঁছে গেছে। আজ উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে বন মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ ব্যায়ামের মাধ্যমে সারা বিশ্বকে পথ দেখিয়েছেন।

তিনি ২০১৪ সালে ইউনাইটেড নেশনে ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার প্রস্তাব রাখেন। ১৭৭টি দেশ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন। তিনি বলেন, যোগা মানুষের মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখে। শরীরকে সুস্থ রাখতেও যোগা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, যোগার শিকড় ভারতবর্ষে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে এই শিকড় পুরো পৃথিবীতে ছড়িয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, রাজ্য সরকারের সচিব টি কে দেবনাথ, সমাজসেবী কাজল কুমার দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, ধর্মনগরের মহকুমা শাসক সজল দেবনাথ প্রমুখ। ধর্মনগর মহকুমাস্থিত যুবরাজনগর, কলাছড়া ও কদমতলা ব্লকেও আজ ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হয়।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top